অতিরিক্ত কাজের চাপ! ব্যাঙ্কের ভিতরেই আত্মঘা*তী ম্যানেজার
ব্যাঙ্কে বাড়ছে কাজের চাপ! আর চাপ সামলাতে না পেড়েই ব্যাঙ্কের ভিতরেই আত্মঘাতী ম্যানেজার। পাশে পরে সুইসাইড নোট। মৃতের নাম শিবশংকর মিত্র, বয়স হয়েছিল ৫২। এই নিয়ে চাঞ্চল্য পুণের বারামাটিতে।
সূত্রের খবর, গত ১১ জুলাই চিফ ম্যানেজারের পদ থেকে ইস্তফা দেন শিবশংকর মিত্র। কারণ হিসেবে দেখান শারীরিক অসুস্থতা ও কাজের চাপকে। নিয়ম অনুযায়ী, ৯০ দিন নোটিস পিরিয়ডে থাকতে হত তাঁকে। কিন্তু তার আগেই অফিসের মধ্যে আত্মহত্যা করেন তিনি।
জানা যাচ্ছে শুক্রবার শিবশংকর ব্যাঙ্কের সমস্ত কর্মীকে সেখান থেকে চলে যেতে বলেন। জানান, ব্যাঙ্কটি তিনি বন্ধ করবেন। কিন্তু এদিকে মাঝরাত পেরিয়েও তিনি বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন তাঁর স্ত্রী। ফোনেও সাড়া না পেয়ে তিনি ব্যাঙ্কে উপস্থিত হন। দেখতে পান ভিতরে আলো জ্বলছে। সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের কর্মীদের খবর দিলে তাঁরা এসে দরজা খোলেন। এরপরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট। তবে সুইসাইড নোটে তিনি কাউকে দায়ী করেননি। পাশাপাশি উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ। তাতে দেখা গিয়েছে দশটা নাগাদ শিবশংকর আত্মহত্যা করেন।





