Breaking NewsLife Styleঅন্যান্যআরও ≡লাইফস্টাইল

অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধ?

গতকাল দুপুর থেকেই চলছিল গোলোযোগ। যার কারণে সাময়িক বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে সিদ্ধান্ত নেওয়া হল সন্ধে গড়াতেই। অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রোরেল। বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। যে কারণে কবি সুভাষ থেকে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। নিরাপত্তাগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। অফিস যাত্রীদের যাতায়াতের জন্য মেট্রো হল অন্যতম বিকল্প।

কম খরচে অতি দ্রুত একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করা যায়। কিন্তু সেই মেট্রোতেই বিপত্তি। মেট্রো রেল সূত্রে খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেকে ত্রুটি। লাইনেও ত্রুটি ধরা পড়েছে। সেই কারণে কবি সুভাষ পর্যন্ত মেট্রো ছাড়া হচ্ছিল না। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো চলাচল করছিল বলে খবর।

পিলারে ফাটল ধরা পড়ার কারণে  বন্ধ থাকছে কবি সুভাষ মেট্রো স্টেশন৷ দু দিন স্টেশন বন্ধ রেখে সংস্কারের কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ৷ তবে সূত্রের খবর, আপাতত বেশ কিছুদিন স্টেশন বন্ধ রাখা হতে পারে৷ এর ফলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে৷ ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ কারণ কবি সুভাষ স্টেশনের সঙ্গে শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা সংযুক্ত রয়েছে৷ লোকাল ট্রেনের অসংখ্য যাত্রী কবি সুভাষ হয়েই যাতায়াত করেন৷ 

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যত দিন না পর্যন্ত সংস্কারের কাজ পুরোপুরি সম্পন্ন হবে, ততদিন ওই স্টেশনে মেট্রো চলাচল বন্ধ রাখা হবে। স্টেশনটি ফের নিরাপদ হলে তা যাত্রী পরিষেবার জন্য খোলা হবে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ায় বিপাকে পড়বেন বহু যাত্রী। কবি সুভাষ মেট্রো স্টেশনের সঙ্গেই রয়েছে নিউগড়িয়া রেল স্টেশন। দক্ষিণ ২৪ পরগনা থেকে শিয়ালদা শাখার লোকাল ট্রেনগুলি থামে এখানে। এই আবহে দূর দূরান্ত থেকে কলকাতায় আসা অফিসযাত্রীদের জন্য একটি ‘কানেক্টিং পয়েন্ট’ এই কবি সুভাষ মেট্রো স্টেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button