Breaking NewsCrimeঅন্যান্যআরও ≡জেলাদেশরাজ্য

অন্ধ্রপ্রদেশে পারিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের

বারবার প্রকাশ্যে আসছে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। এই আবহে অন্ধ্রপ্রদেশে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! একদিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের।

সূত্রের খবর, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত ইমামনগর এলাকার বাসিন্দা কাদির শেখ, বয়স ৩২ বছর। ৮ থেকে ৯ বছর ধরে তিনি ভিন রাজ্যে কাজ করছিলেন। বর্তমান এক ঠিকাদারের অধীনে বছর তিনেক ধরে কাজ করছিলেন তিনি। তার কাছ লক্ষাধিক টাকা পেতেন বলে দাবি পরিবারের। ২০-২২ দিন আগে রাজমিস্ত্রীর কাজে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন কাদির।

এই অবস্থায় শুক্রবার হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান কাদির। শনিবার রাতে পরিবারের কাছে খবর আসে রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে কাদিরের দেহ। কাদিরের অস্বাভাবিক মৃত্যুতে ঠিকাদারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, টাকা নিয়ে ঝামেলার জেরে তাঁকে পিটিয়ে খুন করে রেললাইনের ধারে দেহ ফেলে দিয়েছে ঠিকাদার ও তাঁর দলবল।

এই প্রসঙ্গে কাদিরের সঙ্গে কাজে যাওয়া স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমিও ওখানে কাজ করেছি। ঠিকাদারের কাছে কাদির অনেক টাকা পেত। কাজ বন্ধ করেছিল। পরে দিনকয়েক আগে ফের কাজে যায়। ঠিকাদার লোক লাগিয়ে ওকে পিটিয়ে খুন করেছে। ঠিকাদারের শাস্তি চাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button