Breaking NewsPOLITICS

অসুস্থ রাজ্যের মৎস্যমন্ত্রী! ভর্তি হলেন এসএসকেএম হাসপাতালে

DES: মন্ত্রিসভার বৈঠক চলাকালী আচমকাই অসুস্থ হলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তড়িঘড়ি ডেকে পাঠানো হয় চিকিৎসককে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা। সূত্রের খবর, বৈঠক চলাকালীন মাথা ঘুরে গিয়েছিল তাঁর। এর পর তাঁকে নিয়ে য়াওয়া হয় হাসপাতালে। আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর।

হাসপাতাল সূত্রের খবর, তাঁকে রক্তচাপ কমার ওষুধ দেওয়া হয়েছে মন্ত্রীকে। জানা গিয়েছে, আপাতত মন্ত্রীর অবস্থা অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

কিছুদিন আগেই মাছের দাম নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিপ্লব রায়চৌধুরীকে। মাছের দাম কমছে না কেন, প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। ২ বছরের বেশি সময় ধরে মৎস্য দফতরের মন্ত্রী হিসেবে রয়েছেন তিনি।

জানা যাচ্ছে, বিপ্লব রায়চৌধুরীর বর্তমান অবস্থা স্থিতিশীল । তবে তাঁকে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। উল্লেখ্য, বিপ্লব রায়চৌধুরী দীর্ঘদিন ধরে রাজ্যের বিধায়ক। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিধায়ক তিনি। মন্ত্রিসভার রদবদলের পর তাঁকে মৎস দফতরের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে অগস্ট মাস থেকে মৎস্য দপ্তরের দায়িত্ব পান বিপ্লব। তিনি যে দক্ষ হাতে মৎস্য দফতর পরিচালনা করেন, তা এক কথায় সকলেই স্বীকার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button