অন্যান্য

আপনার জিমেল আইডি অন্য কেউ ব্যবহার করছে!

ইন্টারনেট যাঁরা ব্যবহার করেন, ‘জিমেল’-এর সঙ্গে তাঁদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। একটা সময় ছিল, যখন কোনও ওয়েবসাইটের পূর্ণ সুবিধা নেওয়ার জন্য আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করতে হত। এখন বেশির ভাগ সময়েই ‘লগ ইন উইদ ইমেল’-এর মাধ্যমে তা করা যায় এবং এ ক্ষেত্রে জিমেল ব্যবহার করেন অজস্র মানুষ।

জিমেল কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, তা জানার জন্য গুগ্‌ল নিজেই আইডিটি ট্র্যাক করে। আপনার ইমেল যাতে সুরক্ষিত থাকে, তার জন্য গুগ্‌ল ট্র্যাকিংয়ের পাশাপাশি ওই আইডিটি কোন কোন ডিভাইসে ব্যবহৃত হচ্ছে বা কবে কখন লগ ইন করা হয়েছে, তা-ও নজরে রাখে গুগ্‌ল।
যে সমস্ত ওয়েবসাইট, অ্যাপ বা ডিভাইসে জিমেলের প্রয়োজন নেই, গুগ্‌লের সিকিয়োরিটিতে গিয়ে তা ডিলিট করে দেওয়া উচিত।

হারিয়ে যাওয়া ফোন, পুরনো কোনও ডিভাইস বা সাইবার ক্যাফেতে যদি জিমেল ব্যবহার করা হয়, তা হলে সেই যোগসূত্রগুলি অবিলম্বে মুছে দেওয়া উচিত বলেই মনে করছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞেরা। উল্লেখ্য, এই যোগসূত্র ছিন্ন হলেও ওয়েবসাইট বা অ্যাপে জমা ব্যবহারকারীর পুরনো তথ্যের কোনও ক্ষতি হয় না। পরে প্রয়োজন হলে জিমেলের মাধ্যমেই পুনরায় অ্যাকাউন্টে লগ ইন করা যায়। আবার কাজ হয়ে গেলে যোগসূত্র মুছেও দেওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button