Breaking Newsআবহাওয়া

শক্তি হারিয়ে বাংলাদেশে নিম্নচাপ! দক্ষিণে বৃষ্টি কমলেও ভাসবে উত্তরবঙ্গ?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ বাংলাদেশে ঢুকে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি আরও শক্তি হারিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে বলে এমনটাই অনুমান। এর কিছুটা প্রভাব উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে আর কোনও প্রভাব নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার কোনও সতর্কবার্তা নেই। ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। 1 বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কিছুক্ষণের জন্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে আরও। আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। গরম ও জলীয়বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি ভাব বজায় থাকবে।

অন্যদিকে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। প্রবল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং শহর সহ উপরের পাঁচ জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, দার্জিলিং, কালিম্পং,কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button