Breaking Newsজেলা

আসানসোলে ফের ধস জাতীয় সড়কে

ভরা সকালের ব্যস্ত সড়ক হঠাৎ থমকে গেল… রাস্তায় তৈরি হল হু-হু করে গর্ত। আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে, এথোড়ামোড় ব্রিজের কাছে হঠাৎই ধস নামে মঙ্গলবার সকালে।

এই ধসের জেরে গর্তের সৃষ্টি হয় রাস্তার একেবারে মাঝখানে। আতঙ্ক ছড়ায় যাত্রী ও যানবাহনের মধ্যে। কলকাতাগামী লেন হওয়ায় ট্রাফিকও সাময়িকভাবে ব্যাহত হয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই একই রাস্তায়, এথোড়া মোড় থেকে কিছুটা দূরে ধস নেমেছিল। একের পর এক ধসের ঘটনায় প্রশ্ন উঠছে রাস্তার স্থায়িত্ব ও নির্মাণ পদ্ধতি নিয়ে।

এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।জাতীয় সড়ক ধরে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। একের পর এক ধস যদি নেমে আসে, তাহলে প্রশ্ন শুধু সড়ক নিরাপত্তার নয়, সাধারণ মানুষের প্রাণসুরক্ষারও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button