Breaking Newsদেশ

আহমদাবাদের ঘটনার আঁচ সলমন খানের জীবনে?

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ রানওয়ে ছেড়ে ওড়ার পরই আহমদাবাদ বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১। বি.ধ্বং.সী এই দুর্ঘ.টনার পর আতঙ্কিত গোটা দেশের মানুষ। ঘটনা ঘিরে শোকপ্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। বিশেষ করে বলি তারকা সলমন খান বড় সিদ্ধান্ত নিলেন এই ঘটনার জেরে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সলমন খানের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অহমদাবাদের দুর্ঘট.নার পরে বাকরুদ্ধ সলমন। ঘটনার জেরে অনুষ্ঠান বাতিল করেছেন সলমন খান। বিশেষ একটি নামী ব্র্যান্ড সংক্রান্ত অনুষ্ঠান ছিল মুম্বইয়ে। বর্তমান পরিস্থিতি দেখে সেই অনুষ্ঠান যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের আয়োজকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, “যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে দেশের সঙ্গে রয়েছি।” তবে সলমন খানের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি সামনে আসেনি। অক্ষয় কুমার, সানি দেওল, জাহ্নবী কপূর, পরিণীতি চোপড়া, রিতেশ দেশমুখ-সহ আরও অনেকেই এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button