Breaking Newsবিদেশ

ইরান-ইজরায়েলের যু.দ্ধে মেগা এন্ট্রি আমেরিকার!

গত দশ দিন ধরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ক্রমেই গতি বাড়ছে ইরান-ইজরায়েলের যুদ্ধের। রবিবার এই যুদ্ধে গ্র্যাণ্ডএন্ট্রি মেরেছে আমেরিকা। ইজরায়েলের সেনাবাহিনীর সঙ্গে মিলে মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানের গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রগুলিতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। উপগ্রহচিত্রেও তা স্পষ্ট। মাটির গভীরে গিয়ে ‘লক্ষ্যভেদ’ করেছে মার্কিন বাহিনী! এর আগে এই নজির আর কারও নেই।’’

এই হামলার পর হুঁশিয়ারি শানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তিনি বলেছেন, “শাস্তি দেওয়ার কাজ চলবে। জায়নবাদী শত্রুরা বড় ভুল করে ফেলেছে। বড় ধরনের অপরাধ করেছে। ওদের শাস্তি পেতেই হবে। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে”। ইতিমধ্যে ইজ়রায়েলের আরও এক গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। অভিযোগ, মহম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামে ওই ব্যক্তি ইজ়রায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। মোসাদের সাইবার বিভাগের প্রধান মাহদাভি ২০২৩ সালে গ্রেফতার হন। সোমবার তাঁকে ফাঁসিতে চড়ানো হয়েছে। পাশাপাশি সোমবার সকালে থেকে ফের শুরু হয়ে গেছে প্রত্যাঘাত হামলা। মুহুর্মুহু মিসাইল উড়ে যাচ্ছে ইজরায়েলের আকাশে।এই বিষয়ে আইডিএফ-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কিছু ক্ষণ আগেই একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইজ়রায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।’’

তবে থেমে নেই ইজরায়েলও। সোমবার সকালে পশ্চিম ইরানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে ইজ়রায়েল।জানা যাচ্ছে এদিন কারমানশাহ অঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েলি বাহিনী। এই প্রসঙ্গে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই মুহূর্তে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ইজ়রায়েলি বাহিনী। পুরোপুরি লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে।

প্রসঙ্গত ইরানে মার্কিন হামলার পর এবার ইরানে পালাবদলের ডাক দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু বর্তমান ইরানি শাসনব্যবস্থা যদি ইরানকে আবার মহান করে তুলতে অক্ষম হয়, তাহলে কেন শাসনব্যবস্থার পরিবর্তন হবে না?’ এরই সঙ্গে তিনি মিগা অর্থাৎ ‘মেক ইরান গ্রেট এগেইন’-র ডাক দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button