হস্তক্ষেপ করল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ, শুক্রেই প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল?

রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চের দেওয়া রায়ই কার্যত গুরুত্ব পেল ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী জানান, ফলাফল প্রকাশ করতে প্রস্তুত বোর্ড। কিন্তু, মামলার কারণে তা করা যাচ্ছে না। বিচারপতি পালের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে নতুন করে নির্দেশ দেওয়ার কোনও সুযোগ নেই।
এর আগে জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চের রায়কেই বৃহস্পতিবার গুরুত্ব দিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বক্তব্য, ফলপ্রকাশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সিঙ্গল বেঞ্চ। এছাড়া সুপ্রিম কোর্টেও মামলা চলছে। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চ কোনও হস্তক্ষেপ করছেন না। এদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী জানান, ফলপ্রকাশ করতে প্রস্তুত বোর্ড। কিন্তু মামলার জেরে এটা করা যাচ্ছে না।
আদালতের আরও পর্যবেক্ষণ, যেহেতু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে বোর্ড, ফলে এখন ডিভিশন বেঞ্চ এর মধ্যে হস্তক্ষেপ করছে না। যদিও মামলাকারীর আইনজীবী রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের বিষয়টি তুলে ধরে আদালতের হস্তক্ষেপের জন্য আর্জি জানান। ডিভিশন বেঞ্চ ২ সেপ্টেম্বর মামলাটি শুনতে পারে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হওয়ার কথা।
এনিয়ে বিচারপতি পালের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশ করার নির্দেশ দিয়েছে। ফলে এখানে নতুন করে কোনো নির্দেশ দেওয়ার সুযোগ নেই। আর যেহেতু সেই রায় বোর্ড সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, ফলে এখন ডিভিশন বেঞ্চ এর মধ্যে ঢুকবে না। যদিও মামলার আইনজীবী রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের কথা বলে হস্তক্ষেপের দাবি করেন। শেষ পর্যন্ত আদালত ২ সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য রেখেছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের মামলার শুনানি হওয়ার কথা। সেখানে কী হয়, সেই গতিপ্রকৃতি দেখে তবেই পরবর্তী শুনানি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।





