রাজ্য
দিনহাটা ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার ২৮ বাংলাদেশি

বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ২৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৯ জন শিশু এবং ৮ জন মহিলা। পুলিশ সূত্রে খবর , বেশ কয়েক বছর আগে এরা ভারতে প্রবেশ করেছিল।

হরিয়ানায় ইটভাটায় শ্রমিক হিসাবে কাজ করত তারা । হরিয়ানার পুলিশ বাংলাদেশির খোঁজে অভিযানে নামতেই মাস দশেক আগে ধৃতরা বিহারে চলে যায়। সেখান থেকে দিনহাটা হয়ে এদিন বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তারা। সে সময় পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। দিন কয়েক ধরেই কোচবিহার জেলার সিতাই, শীতলখুচি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশের কিছু বাসিন্দা। তার মধ্যেই এদের গ্রেফতার করা হয়।





