Breaking NewsGamesখেলাদেশফুটবলবিনোদন

এবার মেসিদের ভারত সফর নিশ্চিত, খেলবেন কেরালায়

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কিংবদন্তি লিওনেল মেসি অবশেষে ভারত সফরে আসছেন। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (AFA) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী নভেম্বর ২০২৫-এ কেরালায় একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোতে ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ম্যাচটি আয়োজিত হবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম-এর নাম উঠে এসেছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। প্রতিপক্ষ দলও শিগগিরই ঘোষণা করবে আর্জেন্টিনা ফেডারেশন।

কেরালা সরকারের ক্রীড়া মন্ত্রী ভি. আব্দুরহিমান নিশ্চিত করেছেন যে, মেসি-ডি মারিয়া-লাউতারো মার্টিনেজদের মতো তারকাদের সঙ্গে আর্জেন্টিনা দল এবার সত্যিই আসছে। আগের কয়েক মাস ধরে মেসির সফর নিয়ে নানা জল্পনা-কল্পনা ও বিতর্ক থাকলেও এবার বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।

ভারতে এটি মেসির দ্বিতীয় সফর হতে যাচ্ছে। এর আগে ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচে খেলেছিলেন তিনি। প্রায় দেড় যুগ পর আবার এদেশে মাঠে নামতে চলেছেন ফুটবল জাদুকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button