POLITICSমহানগররাজ্য

ওবিসি সমস্যা নিয়ে মমতাকে তোপ শুভেন্দুর, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের

মঙ্গলবার ওবিসি সংরক্ষণ নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভার বাদল অধিবেশন। এদিন ওবিসি শংসাপত্র নিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বক্তব্য শেষ হওয়ার পরই শুভেন্দু উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন, আমি কিছু বলতে চাই।’ কিন্তু অভিযোগ স্পিকার সেই অনুমতি না দিয়েই প্রথমার্ধের অধিবেশন শেষ করে দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলনেতাকে বলার সুযোগ দেওয়া উচিত ছিল এই দাবি তুলে প্রতিবাদে সরব হয় বিজেপি।

এরপর শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। প্রথমে বিধানসভার ভেতরে বিক্ষোভ দেখান তাঁরা। এরপরই বিধানসভার বাইরে এসেও বিক্ষোভ দেখান শুভেন্দু সহ বিজেপি বিধায়করা। শুভেন্দু বলেন বিরোধী দলকে কিছু না জানিয়ে চোরের মতো এসে এই রিপোর্ট পেশ করা হয়েছে ৷ কিছু সময়ের জন্য এই নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ৷ তার পর বিরোধী দলকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি ৷ তার আগেই বিধানসভা মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷

পাশাপাশি শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকার বিধানসভায় যে রিপোর্ট পেশ করেছে, সেখানে ১৮০ টি সম্প্রদায়কে ওবিসি-তে অন্তর্ভুক্ত করার কথা বলা আছে ৷ এই ১৮০ টি সম্প্রদায়ের মধ্যে ১১৯ টি মুসলিম সম্প্রদায়ের ৷ সেই কারণে বিরোধী দলনেতার অভিযোগ, সংরক্ষণের বিষয়ে হিন্দু ওবিসি-দের সঙ্গে প্রতারণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button