Breaking Newsদেশ

মৃ*তের সংখ্যা বেড়ে ২৭৪!বিমানের ধ্বংসস্থলে একাধিক স্থানীয়ের মৃ*ত্যু

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৪। যদিও এখনও এ বিষয়ে সরকারি কোনও পরিসংখ্যান মেলেনি। বিমানে ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার দিন রাতে গুজরাত পুলিশের তরফে ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বেড়েছে। বিমানের ধ্বংসস্থল থেকে আরও দেহ এবং দেহাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত অন্তত ২৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

গত বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানি নগরের মেডিক্যাল কলেজ হস্টেলের উপর ভেঙে পড়েছে বিমান। ওই মেডিক্যাল কলেজ ও আশপাশে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজের দায়িত্বে থাকা স্থানীয় পুর প্রশাসনের দাবি, তারা মোট ৩১৯টি দেহাংশ সরকারি হাসপাতালের হাতে তুলে দিয়েছে। এক্ষেত্রে একই ব্যক্তির বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহের অংশ থাকার সম্ভাবনাই বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button