Breaking Newsজেলা

কালীগঞ্জে বো.মার আঘাতে মৃ.ত্যু নাবালিকার!  গ্রেফতার ৪

সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয় উল্লাসে মেতে ওঠে অনেকেই। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন স্থানীয়রা। আচমকা সেই সময় ছোঁড়া হয় সকেট বোমা। তারই আঘাতে গুরুতর আহত হয় বড় চাঁদঘর পঞ্চায়েত এলাকার মোলান্দা গ্রামের বাসিন্দা তামান্না খাতুন নামে এক নাবালিকা এবং আরও একজন। আহতদের নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু চিকিৎসকরা তামান্নাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সন্ধেয় যখন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ-এর জয় নিশ্চিত হয়ে গিয়েছিল, তখন থেকেই কালীগঞ্জে শুরু হয় বিজয়ের আনন্দ মিছিল। অভিযোগ, সেই মিছিল থেকেই সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয়।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় চাপানউতোর, রাজনৈতিক তরজা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত তদন্তে নামে। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয় নাবালিকার মৃত্যুর ঘটনায় আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ নামে চার জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি আরও ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button