Breaking NewsCrimeদেশ

কাশ্মীরের গ্রে.ফতার লস্কর-ই-তৈবার দুই সহযোগী, উদ্ধার একাধিক আগ্নে*য়াস্ত্র

উত্তর কাশ্মীরে ফের নাশকতার ছক ভেস্তে দিল যৌথ বাহিনী। রবিবার বান্দিপোরায় অভিযান চালিয়ে লস্কর-ই-তৈবার দুই সহযোগীকে গ্রেফতার করল সেনা ও পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চিনা অস্ত্রশস্ত্র। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, এই দুই যুবকের সঙ্গে জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে।

ধৃতদের নাম আব মাজিদ গোজরি ও আব হামিদ দার। দু’জনেই বান্দিপোরার এসকে বালা ও ভিজপাড়া এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী বান্দিপোরায় অভিযান চালায়। সেই সময়ই জঙ্গি সংগঠনের সহযোগী হিসেবে সক্রিয় ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। সেনা সূত্রে খবর, তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ২টি চাইনিজ গ্রেনেড, ২টি ইউবিজিএল গ্রেনেড এবং একে-৪৭ রাইফেলের ১০ রাউন্ড কার্তুজ।

কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন, নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রবিবার গ্রেফতার হওয়া এই দুই যুবক আগেও অন্য মামলায় জম্মু-কাশ্মীর পুলিশের হাতে ধরা পড়েছিল। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই UAPA ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) শ্রীনগর ও হান্দওয়ারায় তল্লাশি চালায়। গোয়েন্দাদের কাছে খবর ছিল, লস্কর-ই-তৈবার ছদ্ম সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বিদেশি তহবিল পাচ্ছে। সেই সূত্র ধরেই বান্দিপোরায় অভিযান নামানো হয় বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button