Breaking Newsদেশ

কেন্দ্রীয় পোর্টালে বাদ করোনার আপডেট

রাজ্যে করোনা সংক্রমণের প্রকৃত তথ্য নবান্ন আড়াল করতে চাইছে বলে দিন কয়েক আগে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সোমবার নবান্নে করোনা নিয়ে বৈঠকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনরায় কোনও পরিস্থিতি তৈরি হলে তার জন্য যাতে রাজ্য প্রস্তুত থাকে সে বিষয়ে ওই দিন বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। যদিও ওই দিনের পর থেকেই কেন্দ্রের পোর্টালে রাজ্যের কোভিড সংক্রান্ত তথ্য মিলছে না বলে অভিযোগ। ওই দিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ৭৪৭ জন। সেটিই এখনও রয়ে গিয়েছে কেন্দ্রের পোর্টালে। আর নতুন করে রাজ্যের তরফে কোনও তথ্য না পাওয়ায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে চিহ্নিত রোগীর ঘর ফাঁকা রয়েছে।

একই রকম ভাবে ফাঁকা রয়েছে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সংখ্যাও। যদিও রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেশ কয়েকজন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে এক-দুই জন ভর্তিও হচ্ছেন। তাহলে রাজ্য কেন তথ্য দিচ্ছে না? বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ স্বাস্থ্য কর্তারা। তবে তথ্য গোপনের অভিযোগ তাঁরা মানতে নারাজ। বরং তাঁদের দাবি, “আমাদের কাছে সমস্ত তথ্য রাখা থাকছে।” তাহলে স্বাস্থ্য মন্ত্রকে তথ্য দেওয়া হচ্ছে না কেন? বেসরকারি হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তাই আপাতত কেন্দ্রীয় পোর্টালে কোনও তথ্য পাঠানো হচ্ছে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button