Breaking Newsমহানগররাজ্য

শহিদ দিবসে কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল ! বিড়ম্বনায় সাধারণ মানুষ

একুশে জুলাই রেকর্ড ভিড় হবার সম্ভাবনা। তবে এই নিয়ে তৎপর কলকাতা পুলিশ ও পুরসভা। কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। পাশাপাশি একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জানা যাচ্ছে ধর্মতলার দিকে যে রাস্তাগুলি দিয়ে গাড়ি যাবে, সেখানে গাড়ি দাঁড় করাতে দেওয়া হবে না। প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করা হবে। এছাড়া কোনও রাস্তায় যানজট তৈরি হলে পাশের ছোট রাস্তা ব্যাবহার করা হবে। অন্যদিকে এদিন ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত নিষিদ্ধ করা হয় পণ্যবাহী গাড়ি। তবে মাছ, মাংস এবং অত্যাবশ্যকীয় পণ্যর গাড়িতে নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

অপরদিকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রাবোর্ন রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নিউ সিআইটি রোড ও রবীন্দ্র সরণিতে

পাশাপাশি যে সব এলাকায় সভা ও মিছিলের ভিড় থাকবে, সেখানে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশের রাস্তা, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন এবং ক্যাসুরিনা অ্যাভিনিউ-এ গাড়ি রাখার অনুমতি নেই।

প্রসঙ্গত ২৬এর আগে শেষ ২১শে জুলাই। যার জেরে চড়ছে উন্মাদনার পারদ। শহরের রাস্তাঘাট ভরে উঠেছে তৃণমূলের পতাকা, ফেস্টুনে। জেলা থেকে এসে জমায়েত হতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকেরা। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ভিড় জমছে। হাওড়া ও শিয়ালদা স্টেশনে ইতিমধ্যেই সকালের ট্রেন থেকে নামছেন হাজার হাজার কর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button