Breaking NewsTravelঅন্যান্যআরও ≡মহানগর

খুলছে মেট্রোর নয়া রুট, ২২ আগস্ট উদ্বোধন রুবি-বেলেঘাটা মেট্রোর

আগামী ২২ অগস্ট কলকাতায় একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে। রেলবোর্ড সূত্রে জানা গেছে, ওই দিনই চালু হবে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ, নোয়াপাড়া-বিমানবন্দর রুট এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশ। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই মেট্রো রুটের উদ্বোধন হতে পারে।

সূত্রের খবর, মঙ্গলবার শহরে এসেছিলেন রেলবোর্ডের চেয়ারম‌্যান। তিন প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় থাকা অংশেরই চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। মেট্রোয় চড়ে যান হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল‌্যানেড-নোয়াপাড়া পর্যন্তও। প্রস্তুতি দেখে খুশি রেলবোর্ডের চেয়ারম‌্যান। জানা যাচ্ছে কাজ ঘুরে দেখার পর তিনি রিপোর্ট দেবেন রেলমন্ত্রককে। তারপর প্রধানমন্ত্রীর অফিস থেকে আসবে উদ্বোধনের চূড়ান্ত অনুমোদন।

প্রসঙ্গত রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটে মোট পাঁচটি স্টেশন থাকবে- রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা। অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত থাকবে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন।

এদিকে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল – কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হয়ে গেলে এই লাইনেও যাত্রীসংখ‌্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button