Breaking NewsCrimeঅন্যান্যজেলারাজ্য

গোঘাটে বিজেপি নেতার রহস্যমৃ.ত্যু!বাড়ির বারান্দা থেকে উদ্ধার ঝুল.ন্ত দে.হ

বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারে প্রবল চাঞ্চল্য গোঘাটে। মৃতের নাম শেখ বাকিবুল্লা (৩৫)। তিনি গোঘাটে বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন। শনিবার সকালে তাঁর বাড়ির লোক দোতলার বারান্দায় বাঁকিবুল্লার ঝুলন্ত দেহ দেখতে পারেন। আত্মহত্যা নাকি, খুন তা নিয়ে ধোঁয়াশা। তবে পরিবারের পাশাপাশি বিজেপির দাবি, তাঁকে রাজনৈতিক কারণে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।পরিবারের অভিযোগ রাজনৈতিক কারণে তাঁকে খুন করা হয়েছে। বিজেপির তরফে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা বলেন, “বাকিবুল্লা দলের কাজে খুব সক্রিয় ছিল। যারা এই কাজ করছে তারা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব”।

শনিবার সকালে খবর পেয়ে দেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবি তুলে প্রতিবাদ জানাতে থাকেন স্থানীয়রা। পরে বিজেপির স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button