রাজ্য
পরকীয়ার জেরে শুট আউট আমডাঙায়!

ফের শুট আউট আমডাঙায়! পরকীয়ার জেরে বধূর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আমডাঙা থানার রাউতারা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তবে এখনও অধরা অভিযুক্ত।

স্থানীয় সূত্রে খবর, মশিয়ারের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল আরিফুলের। এনিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল তাদের মধ্যে। এরই মধ্যে মঙ্গলবার রাত আনুমানিক ন’টার পর রাউতারার কাছে ফাঁকা রাস্তায় অন্ধকারে মশিয়ারকে লক্ষ্য করে আরিফুল গুলি চালায় । তবে এনিয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। পরিবারের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের দাবি, আহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ভরসন্ধেয় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে আমডাঙা এলাকা।





