জোড়া সেঞ্চুরি পন্থের, ইংল্যান্ডের টার্গেট ৩৫০

লিডসে চলছে সেঞ্চুরির প্রতিযোগিতা। এক টেস্টে তিন ইনিংসে ইতিমধ্যেই হয়ে গিয়েছে সাতটা সেঞ্চুরি। আর দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি ঋষভ পন্থের। প্রথম ইনিংসে ১৩৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করলেন ১১৮ রান। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নয়া নজির ঋষভ পন্থের।

প্রথম ভারতীয় উইকেট কিপার-ব্যাটার হিসাবে এক টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শতরান করার রেকর্ড গড়লেন পন্থ। অন্যদিকে টেস্টের দ্বিতীয় ইনিংসে দলকে সেঞ্চুরি উপহার দিলেন কেএল রাহুল। ২৪৭ বলে রাহুল করলেন ১৩৭ রান। তবে ভারতের দ্বিতীয় ইনিংসে আর উল্লেখযোগ্য ভাবে কেউ বড় রান করতে পারেন নি। করুন নায়ার, জাদেজা, সার্দুলদের ব্যাটে একদম রান না আসায় কিছুটা সমস্যায় পড়ছে ভারত। ফলে দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।

৩৭০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১। টেস্টের শেষ দিনে টেস্ট জয় থেকে ৩৫০ রান দূরে ইংল্যান্ড। ফলে শেষ দিনে ভারতকে টেস্ট জেতাতে হলে বড় ভূমিকা নিতে হবে বুমরাহ, সিরাজদের।





