আবহাওয়া

ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি নেই রাজ্যে

কখনও রোদ, কখনও বৃষ্টি! বঙ্গোপসাগরে মে মাসের শেষের দিকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। যার ফলে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আরব সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে। যারফলে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ২৭ মে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাওবা ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। আজ শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় মেঘলা আকাশ। টানা বেশ কয়েকটি দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও মাঝারি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী সপ্তাহের বুধবার থেকে পরের তিনদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button