মেট্রো উদ্বোধন করতে বঙ্গে আসছেন মোদি, এক ঝলকে দেখে নিন রাস্তার অবস্থা

দীর্ঘ অপেক্ষার পর আজ মেট্রোর ৩টি নয়া রুটের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ/বিমান বন্দর), গ্রিন লাইন (শিয়ালদা-এসপ্ল্যানেড), এবং অরেঞ্জ লাইন (বেলেঘাটা-রুবি/হেমন্ত মুখোপাধ্যায়) উদ্বোধন করবেন। সেই কারণে শহর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।যান নিয়ন্ত্রণ করা হয়েছে শহর জুড়ে। এক ঝলকে দেখে নিন রাস্তার অবস্থা।
সম্পূর্ণ বন্ধ থাকবে – গোরাবাজার ক্রসিং, তারকেশ্বর বস্ত্রালয় কাট-আউট, হেড পোস্ট অফিস কাট-আউট, সেন্ট্রাল জেল ক্রসিং, জেসপ ৩ নম্বর গেট, শৈলেন দাস সরণি, আর বি সি রোড এবং আর এন গুহ ক্রসিং, কে এল এস স্কুল বাই লেন।
মালবাহী যান চলাচল বন্ধ আছে কল্যাণী এক্সপ্রেসওয়ে(কাঁপা মোড়, পানপুর মোড়, ওয়ারলেস গেট মোড়, নিমতা ২০১ বাস স্ট্যান্ড), নিবেদিতা সেতুতে ।
যানজট এড়াতে যান নিয়ন্ত্রণ করা হবে যশোহর রোড, চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন যাওয়ার রাস্তা, এয়ারপোর্ট ১ নম্বর গেট যাওয়ার রাস্তা, নাগেরবাজার ক্রসিং, লেকটাউন থেকে দমদম স্টেশন যাওয়ার রাস্তায়।





