Breaking Newsজেলা

দুঃসাহসিক চুরি নদিয়ায়, খোয়া গেছে প্রায় ১২ ভরি সোনার গহনা

দুঃসাহসিক চুরি নদীয়ায়! তালা ভেঙে দুষ্কৃতীরা লুঠ চালাল নবদ্বীপ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের ভট্টপাড়া এলাকার এক রেলকর্মীর বাড়িতে।

জানা গেছে, ভট্টপাড়া এলাকার বাসিন্দা নবদ্বীপ রেলওয়ে ধাম স্টেশনের কর্মী শুভেন্দু দত্ত গতকাল বিকেলে একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি তালা বন্ধ করে বালিতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়ির মুল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রতিটি ঘরের আলমারির লকার সহ খাটের ড্রয়ার ও ঠাকুর ঘরের আলমারি ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করে। এবং প্রায় ১৩০ গ্রাম বা আনুমানিক ১২ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়।

শনিবার সকাল বেলায় বাড়ির মূল গেট ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে শুভেন্দু দত্ত বিষয়টি ফোন করে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বেলা ১২ টা নাগাদ তড়িঘড়ি বালি থেকে নবদ্বীপে ফিরে আসেন তিনি। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ।


অভিযোগ পেয়ে চুরির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে চোরেরা তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিটা ঘরের আলমারি ও খাটের ড্রয়ারে রাখা প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করেছে। এছাড়াও ১২ ভরি সোনার গহনা লুট করে।তবে নগদ অর্থ কিছু চুরি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button