Breaking NewsCrimeঅন্যান্যরাজ্য

নবম শ্রেণীর এক ছাত্রীকে পি.ষল ঘাতক লরি

ট্রাফিক আইনকে অমান্য করে ১২ নম্বর জাতীয় সড়কের উল্টো দিক দিয়ে আসা একটি বালি বোঝায় লরির ধাক্কায় মৃ.ত্যু হল নবম শ্রেণীর ছাত্রীর। ঘটনায় ব্যাপক উত্তেজনা। লরিটিকে দাঁড় করিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। জানা যাচ্ছে রবিবার সকালে রিয়া বিশ্বাস নামে এক কিশোরী তার বাবাকে নিয়ে কৃষ্ণনগর দিগনগর সেনপুর ১২ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তা পার হচ্ছিল।

ঘটনাস্থলে মানুষের জমায়েত হলে গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসী। এরপর ক্ষুব্ধ জনতা গাড়িটিকে আ.গুন ধরিয়ে দেয়। দাউ.দাউ করে জ্ব.লতে থাকে আ.গুন। পুরো ধ্বংসস্তূপে পরিণত হয় লরিটি। ঘটনাস্থলে পৌঁছায় নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আ.গুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অন্যদিকে কিশোরীর মৃত.দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button