আজই মহাকাশ থেকে রওনা শুভাংশুদের

ভারতের গর্ব ভারতীয় মহাকাশচারি শুভাংশু শুক্লা। আজ সোমবারই মহাকাশ থেকে রওনা দেওয়ার কথা রয়েছে শুভাংশুদের। সব কিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই পৃথিবীর বুকে পারি দেবেন শুভাংশুরা। গত ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু। তাঁর সঙ্গে গিয়েছেন অ্যাক্সিয়ম-৪-এর ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু।
টানা ১৮ দিন মহাকাশে কাটিয়েছেন শুভাংশু শুক্লা। আইএসএস-এ যাওয়া প্রথম ভারতীয় শুভাংশু। তাঁকে নাসার অভিযানের সঙ্গে মহাকাশে পাঠানোর জন্য ৫৫০ কোটি টাকা খরচ করেছে ইসরো। কীভাবে শুভাংশুরা মহাকাশ দিয়ে ফিরবেন, সেই বিষয় বিস্তৃত জানিয়েছে নাসা। ‘ড্র্যাগন’ মহাকাশযানে শুভাংশুরা আইএসএস-এ গিয়েছিলেন, তাতে চড়েই পৃথিবীতে ফিরে আসবেন। শুভাংশুদের নিয়ে মহাকাশযানটি মহাকাশ স্টেশন থেকে আলাদা হবে। একেই ‘আনডকিং’ বলা হয়।সোমবার বিকেলে শুরু হবে ‘আনডকিং’।
আলাদা হওয়ার পরেই শুভাংশুদের ক্যাপসুল পৃথিবীর দিকে এগোতে শুরু করবে। এই সময়ে ক্যাপসুলের গতি কমানোর জন্য এক বার রকেট নিক্ষেপ করা হবে। প্রবেশের পর দু’টি প্যারাশুট খুলবে শুভাংশুদের ক্যাপসুল থেকে। প্রথমটি ছোট। তার ফলে গতি সামান্য কমবে।ক্যাপসুলের গতি থাকবে ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে যা কমে আসবে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
মহাকাশ থেকে বেশ কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে আসছেন শুভাংশুরা। প্রায় ২৩ ঘণ্টার যাত্রা শেষে শুভাংশুদের নিয়ে ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নামবে ক্যাপসুল। শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় হতে চলেছেন। এমন পরিস্থিতিতে শুভাংশুর এই অর্জন গোটা দেশের জন্য খুবই বিশেষ। অ্যাক্সিওম মিশন-4-এর অংশহয়ে শুভাংশু শুক্লা ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। শুভাংশুর এই যাত্রা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।





