Breaking Newsক্রিকেটখেলা

চতুর্থ টেস্টে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে যথেষ্ট চাপে ভারতীয় দল। লর্ডস টেস্ট হারের পর সিরিজে ২-১ এ পিছিয়ে ভারত। ফলে সিরিজ বাঁচাতে হলে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে কার্যত অ্যাসিড টেস্ট টিম ইন্ডিয়ার সামনে। বুধবার থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। তবে ওল্ড ট্রাফোর্ডের অতীত পরিসংখ্যান নিয়ে যথেষ্ট চিন্তায় ভারতীয় দল। এখনও পর্যন্ত কোনও দিন ম্যাঞ্চেস্টারে টেস্ট জেতেনি ভারত। এমনকি ১৯৯০ সালের পর কোনও দিন এই স্টেডিয়ামে সেঞ্চুরি করে নি কোনও ভারতীয় ক্রিকেটার। তার ফলে যথেষ্ট কঠিন পরীক্ষা দলের সামনে। তবে তৃতীয় টেস্টের হারের কথা ভুলে, দলের ক্রিকেটাররা নিজেদেরকে চনমনে মেজাজে রাখার চেষ্টা করছে। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ড বৃষ্টির কারণে রবিবার ইনডোরে অনুশীলন করেছে ভারতীয় দল। সোমবার বৃষ্টি বন্ধ হওয়ায় প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে অনুশীলন করে ভারত। তবে যেমনটা জানা যাচ্ছে ম্যানচেস্টারে টেস্টের প্রথম দুইদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামার আগে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারদের চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না আকাশদীপ। আকাশদীপের কুঁচকিতে চোট রয়েছে।পাশাপাশি টেস্ট অভিষেক হওয়ার সুযোগ থাকলেও বুড়ো আঙুলে ইনজুরির কারণে খেলতে পারবেন না অর্শদীপ সিং। নীতীশ কুমার রেড্ডিরও হাঁটুতে গুরুতর চোট, সিরিজ থেকে ছিটকেগিয়েছেন। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণা দু’টি টেস্টে খেললেও ছাপ ফেলতে পারেননি। ফলে তাকে দলে রাখা হবে না। বুমরাহকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হলেও এই মুহূর্তে কোন অপশন নেই ভারতীয় দলের হাতে। তাই বুমরাহ চতুর্থ টেস্টে খেলবেন তা সোমবার সাংবাদিক সম্মেলন জানিয়েছেন মহম্মদ সিরাজ। বুমরাহ ও সিরাজের সঙ্গে আপাতত যা অবস্থা তাতে দলের তৃতীয় পেসার হিসেবে দেখা যাবে হরিয়ানার পেসার অংশুল কম্বোজকে। ম্যাঞ্চেস্টারে অভিষেক হতে চলেছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা কম্বোজের।


ইংল্যান্ডে কিছু দিন আগে ‘এ’ দলের হয়েও খেলেছেন। ফলে পরিবেশও জানেন। তাই ইংরেজদের চমকে দিতে তাঁকেই নামানো হবে।অন্যদিকে নীতীশ কুমার রেড্ডির জায়গায় দেখা যাবে সম্ভবত সার্দুল ঠাকুরকে। স্পিন বিভাগে লাস্ট টেস্টে জাদেজা ও ওয়াশিংটন সুন্দর দুজনেই ভালো পারফর্মেন্স করেছেন। বলে স্পিন বিভাগ অপরিবর্তিত থাকবে।

ঋষভ পন্থের আঙুলে চোট নিয়ে চতুর্থ টেস্টে খেলা নিয়ে কিছুটা আশঙ্কা থাকলেও, এখন তিনি পুরোপুরি সুস্থ। অনুশীলনে দীর্ঘ সময় উইকেট কিপিং করতে দেখা যাচ্ছে ঋষভকে। ফলে তিনি খেলবেন নিশ্চিত। তবে করুন নায়ার শেষ তিনটে টেস্টে খুব একটা ভালো ছন্দে নেই। তাই তার জায়গায় আসতে পারেন সাঁই সুদর্শন।

অন্যদিকে টেস্টের দল ঘোষণা করল ইংল্যান্ড। চোটের কারণে আগেই ভারত সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শোয়েব বশির। তাঁর পরিবর্তে লিয়াম ডসনকে প্রথম একাদশে নিল ইংল্যান্ড। সোমবার, টেস্টের দু’দিন আগে প্রথম একাদশ ঘোষণা করেছে তারা। দলে একমাত্র বদল এটিই। টেস্টে খুব বেশি সুযোগ না পেলেও,প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান খুবই ভাল। ২১২টি ম্যাচ খেলে ৩৭১টি উইকেট নিয়েছেন। ১০৭৩১ রানও রয়েছে। অর্থাৎ বলের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়। ফলে তার সংযুক্তি অনেকটাই চাপে রাখবে ভারতকে। সব মিলিয়ে ম্যানচেস্টারের সবুজ উইকেটে কতটা দাপট দেখাতে পারে ভারত এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button