Breaking Newsমহানগর

পদের টোপ দিয়ে ডাক, আরজিকরের পর কসবা ল’কলেজে গ.ণধ.র্ষণ!

আরজিকরের ছায়া এবার কসবায়! খাস কলকাতার ল’কলেজের ভিতরে তরুণীকে ধ.র্ষ.ণে.র অভিযোগ। ঘটনায় গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র ও দু’জন প্রাক্তনী রয়েছেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নমুনা সংগ্রহের জন্য ওই কলেজে ফরেনসিক দল যাবে বলেও খবর। ধৃতদের আজ, শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে।

কলকাতার একটি ল কলেজে গত বুধবার এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। অভিযোগকারিণী ওই কলেজেরই ছাত্রী। ওই দিন সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল। তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গ.ধ.র্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় । পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাস চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়।

বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডাকা হয়েছিল বলে খবর। তিনি যাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ৮.৫০ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে কলকাতারই একটি সরকারি হাসপাতালে। কিন্তু কীভাবে এই ন্যক্কারজনক ঘটনা কলেজের মধ্যে হতে পারে? কলেজের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? তাঁদের ভূমিকা কী ছিল? সেই সময় অন্য কেউ কলেজে কি ছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ৩ ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ, শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়েছে পাশাপাশি ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন আদালতে জানানো হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button