Blog

পুর আধিকারিকের টাকা ছিনতাই এর ঘটনায় উঠে এল নতুন তথ্য

#Nadia #Robbery #Police #Arrest #Investigation #Bengalinews #Banglanews #Skynewsbangla #Digitalmedia #Latest #Update #Trending

শান্তিপুর পুরসভার ভেতর থেকে এক পুর আধিকারিকের ১ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধারের লক্ষ্য নিয়ে এক বিশেষ তদন্তে নামে পুলিশ। উল্লেখ্য গত মাসের ২০ তারিখে শান্তিপুর পুরসভার ভেতর থেকে এক পুর আধিকারিক এর স্কুটি গাড়ির ভেতর থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা চুরি করে এক দুষ্কৃতী, সেই দৃশ্য সিসি ক্যামেরায় উঠে আসে।

সেই সূত্র ধরে পুলিশ শুরু করে দুষ্কৃতির খোঁজ। এরপর ৬ দিনের মাথায় বিহারে হদিস মেলে অভিযুক্তর। শান্তিপুর থানার পুলিশের একটি বিশেষ টিম বিহারে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনায় বুধবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button