Breaking Newsঅন্যান্যআরও ≡মহানগররাজ্য

প্রকাশ্যে নিউ গড়িয়ায় বৃদ্ধা খু*নের পরিকল্পনা! প্রেমিকসহ গ্রেফতার প্রেমিক

তিন দিন ধরে বাড়ি ঘুরে রেকি, তারপর ঠান্ডা মাথায় খুন। নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধাকে হত্যার ঘটনায় চাঞ্চল্য। ঘটনার পরেই লুটপাট করে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হল না। চব্বিশ ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ল আয়া আশালতা সর্দার ও তার প্রেমিক জালাল মীর।

পুলিশ সূত্রে খবর, ঢোলাহাটের বাসিন্দা বছর ছত্রিশের আশালতা সর্দার স্থানীয় আয়া সেন্টারের মাধ্যমে গত ১৭ আগস্ট ওই অভিজাত আবাসনের নিঃসঙ্গ বৃদ্ধ দম্পতির দেখভালের কাজ নেয়। চাকরির আড়ালে তিন দিন ধরে গোটা বাড়ি ঘুরে তথ্য জোগাড় করে সে। পরিবারের ছেলেমেয়েরা বাইরে থাকে, নগদ টাকা ও গয়নাগাটি বাড়িতেই রাখা আছে—এসব জেনে যায় সে।

এরপরই খুন ও লুটপাটের ছক কষে আশালতা। বৃহস্পতিবার দুপুরের দিকে সুযোগ বুঝে সে বাড়ির মেন সুইচ ও সিসিটিভি বন্ধ করে দেয়। খাবার ডেলিভারি পর্যন্ত নিজেই গ্রহণ করে যাতে কেউ সন্দেহ না করে। অনুমান, দুপুরের পরপরই বৃদ্ধাকে খুন করে সে। গয়না, নগদ টাকা এবং দু’টি মোবাইল নিয়ে বেরিয়ে যায়। বাইরে নিউ গড়িয়া স্টেশনে অপেক্ষা করছিল তার প্রেমিক জালাল মীর।

প্রেমিকের সঙ্গে দেখা করার পর আশালতা একাধিক জায়গায় লুকোনোর চেষ্টা করে—ঢোলাহাট, রায়দিঘি, মথুরাপুর হয়ে অবশেষে নরেন্দ্রপুরের ভাড়াবাড়িতে আশ্রয় নেয়। এদিকে লুট হওয়া মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই পুলিশ তাদের নাগাল পায়। আয়া সেন্টারের দেওয়া তথ্য খতিয়ে দেখে একের পর এক জায়গায় হানা দিয়ে অবশেষে শনিবার সকালে গ্রেফতার করে আশালতা ও জালালকে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানিয়েছে, সহজে বড়লোক হওয়ার স্বপ্নেই তারা এই অপরাধে জড়ায়। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে লুট হওয়া টাকা ও গয়নাগাটি। দুই অভিযুক্তকে দফায় দফায় জেরা করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button