প্রথম দিনের শেষে ৪৩ রানে ৪ উইকেট সাউথ আফ্রিকার!

লর্ডসে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে দাপট বোলারদের। তবে সাউথ আফ্রিকাকে ব্যাকফুটে ফেলে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া। এদিন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। আর প্রথম থেকেই দাপট দেখাতে থাকেন প্রোটিয়ান বোলাররা।

মেঘলা পরিবেশে লর্ডসে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর সিদ্ধান্ত যে সঠিক তা প্রথম সেশনেই প্রমাণ করে দিলেন রাবাডা, মার্কো জানসেনরা। নতুন বল কাজে লাগালেন তাঁরা। প্রথম দিনের শুরুতে নতুন উইকেটে অস্ট্রেলিয়া বেশ কয়েকটা উইকেট হারালেও দলকে রানে ফিরিয়ে আনেন স্টিভ স্মিথ। তিনি করেন ১১২ বলে ৬৬ রান। বিউ ওয়েবস্টার করেন ৯২ বলে ৭২ রান। তাদের দুজনের ব্যাটিং সৌজন্যে প্রথম ইনিংসে ২১২ রান তোলে অস্ট্রেলিয়া। দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। তিনি একাই নিলেন পাঁচ উইকেট। ৩ উইকেট নেন মার্কো জানসেন।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাউথ আফ্রিকার ব্যাটিংলাইন। দ্রুত আউট হয় ফিরে যান টেম্বা ভাবুমা, রিয়ান রিকেলটন,আদিন মার্করামরা। দিনের শেষে ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে সাউথ আফ্রিকা। ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ফলে এখন দেখার ম্যাচের দ্বিতীয় দিনে কতটা লড়াই ফিরতে পারে সাউথ আফ্রিকা।





