প্রয়াত ৪২-এ, ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জ়ারিওয়াল, তাঁর মৃ.ত্যু হল কী ভাবে ?

মাত্র ৪২ বছর বয়সেই থেমে গেল অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার জীবনযাত্রা। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মিউজিক ভিডিওতে তাঁর ঝড়তোলা পারফরম্যান্স তাঁকে একলপ্তে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। সেই শেফালিকেই এ দিন হারাতে হল চিরতরে।

প্রাথমিক সূত্র অনুযায়ী, হৃদ্যন্ত্রজনিত সমস্যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সবমিলিয়ে শেফালি ৩৫টি মিউজিক ভিডিয়োতে সেরেছিলেন কাজ। ২০০৪ সালে বলিউডে প্রবেশ করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে সেখানে তার চরিত্র ছিল ক্যামিও।

শেফালি ২০০২ সালে বিয়ে করেন, কিন্তু সেই দাম্পত্য সুখের হয়নি মোটেও। ২০০৯ সালে শেফালি মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তাঁর স্বামীর বিরুদ্ধে। তার পর বিচ্ছেদ শেষে ছিলেন অন্তরালেই। বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি তৈরী করে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন।

২০১৪ সালে পরস্পর বিয়েও করেছেন। ওভারনাইট সেনসেশন শেফালিকে ঘিরে সেই সময়ও উন্মাদনা হয়েছিল জোর কদমে। তবে ‘কাঁটা লাগা’-র দৌলতে সবটাই। আবারও ফের চর্চায় আসেন ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী হয়ে। স্বামী পরাগকে নিয়ে সুখী সংসার চলছিল। নিয়মিত করতেন স্বাস্থ্যচর্চাও। এর মাঝেই ঘটে গেল অঘটন।





