মহানগর

ফের করোনার থাবা !মগরাহাটে ২ কোভিড আক্রান্তের হদিশ

দেশের পাশাপাশি রাজ্যেও করোনা উদ্বেগ। মগরাহাটে ২জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন বছর ২০-র তরুণী ও এক কিশোর। শারিরীক অবস্থা খারাপ দেখে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।

জানা গিয়েছে, বাড়িতেই কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বছর কুড়ির ওই মহিলা ও কিশোর। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁদের শ্বাসকষ্ট কারণ দেখতে পরীক্ষা করা হয়। ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারপরেই রিপোর্টে ২জনেই কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। দুই আক্রান্তেরই শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। নতুন করে সংক্রমণের খবর প্রকাশ পেতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের। এরপরেই মগরাহাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button