Breaking Newsমহানগররাজ্য

ফের দুর্ঘটনা সল্টলেকে! গাড়ির ধাক্কায় আহত ডেলিভারি বয়

ফের দুর্ঘটনা সল্টলেকে! চার চাকার গাড়ির ধাক্কা ডেলিভারি বয়ের স্কুটিতে। ঘটনায় আহত ওই ডেলিভারি বয়। শুধু তাই নয়, ঘটনার পরে ওই ডেলিভারি বয়কে অভিযুক্ত গাড়ি চালক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত চালককে আটক করেছে বিধাননগর থানার পুলিশ।

সূত্রের খবর, শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে গাড়িটি। স্কুটির চালক ছিটকে পড়ে যান এবং চোট পান। এর পর ওই গাড়ির চালকের সঙ্গে আহত যুবকের বচসা শুরু হয়। অভিযোগ, গাড়ি থেকে নেমে এসে যুবককে হেনস্থা করেন চালক। এমনকি, মারধরও করেন।

পরে স্থানীয়েরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। কী ভাবে স্কুটি এবং ওই গাড়ির সংঘর্ষ হল, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা, কারও গাফিলতি রয়েছে কি না, দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেও সল্টলেক ৮ নম্বর ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে। মর্মান্তিক মৃত্যু হয় এক ডেলিভারি যুবকের। যা নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে চলে ব্যাপক ইটবৃষ্টি। পালটা কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা সল্টলেকে। প্রশ্নের মুখে পুলিশের নজরদারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button