Breaking Newsমহানগররাজ্য

ফের ব্যর্থ বিজেপি? ল’কলেজে তদন্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

এবার কসবা আইন কলেজের গণধর্ষণ কাণ্ডে তদন্তে নামল কলকাতা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং পৌঁছে যান টিম সরাসরি কলেজ ক্যাম্পাসে পৌঁছে যান। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে মিটিংও করেন তাঁরা। এর আগে ইউনিয়ন রুম বন্ধ না থাকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিশ্ববিদ্যালয়, এবার পঠনপাঠন পদ্ধতি থেকে শুরু করে এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়, এমনটাই জানা গিয়েছে।

দুদিন আগে কলেজের পড়ুয়ারা নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ তুলে ভাইস প্রিন্সিপালকে ডেপুটেশন দিতে চেয়েছিলেন। এরপর বুধবার কলেজের গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার অধ্যাপক-অধ্যাপিকাদেরও কলেজে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

কলকাতায় কলেজ ক্যাম্পাসে ২৪ বছরের আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সহ বাকি ধৃতদের বিরুদ্ধে অপহরণসহ নতুন করে ৬টি ধারা যোগ করেছে পুলিশ। অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষায় শরীরে প্রাপ্ত আঁচড়ের দাগ প্রমাণ করে নির্যাতিতা নিজেকে রক্ষা করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। যদিও মনোজিতের আইনজীবী পাল্টা লাভ বাইটের তত্ত্ব খাঁড়া করে দাবি করেন, শরীরে যে দাগ পাওয়া গেছে তা লাভ বাইট। তাঁর মক্কেলকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। ঘটনার মোড় কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে।

তাহলে কী পুলিশের তদন্তের সামনে চূড়ান্ত ব্যর্থ দিল্লি থেকে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম?

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তদের রাজনৈতিক যোগাযোগ, কলেজের অভ্যন্তরীণ নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক গাফিলতি— সব দিক থেকেই তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট এবং অভিযুক্তদের কল ডেটা বিশ্লেষণও শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button