বিদেশ

ফের ভারতকে হুমকি পাকিস্তানের

সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ফের ভারতকে হুমকি দিল পাকিস্তান। বৃহস্পতিবার পাক সেনার মুখপাত্র, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি একটি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের উদ্দেশে বলেন, “আপনারা যদি আমাদের জল আটকে দেন, তা হলে আমরা আপনাদের নিঃশ্বাস বন্ধ করে দেব।” প্রসঙ্গত, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় একই ভাষাতেই ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল লশকর-এ-ত্যায়বার প্রধান হাফিজ় সইদকে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি স্কাই নিউজ বাংলা।

চুক্তি অনুসারে, জল ধরে রাখা এবং ছাড়ার পরিমাণ সংক্রান্ত পরিসংখ্যান একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা দুই দেশের। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পর ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, রক্ত জল একই সঙ্গে বইতে পারে না। ভারতের এই কূটনৈতিক কৌশলে কিছুটা হলেও বিপাকে পড়েছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হলেও এখনও এই চুক্তি পুনরায় কার্যকর করার কথা জানায়নি ভারত।

তবে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের হুমকি অবশ্য নতুন নয়। এপ্রিলের শেষে নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনার আবহে পাকিস্তানের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপল্‌স পার্টির নেতা বিলাবল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘‘সিন্ধু আমাদের। হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য জল আসবে, নয়তো সিন্ধু দিয়ে ওদের রক্ত বইবে।’’ এ বার প্রায় একই রকম হুঁশিয়ারি দিলেন পাক সেনার মুখপাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button