Breaking Newsরাজ্য

অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত!

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজ়োরাম, সিকিমে গত দু’দিনে দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে বহু মানুষের । বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় উদ্ধারকাজে নামানো হয়েছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। সবচেয়ে খারাপ পরিস্থিতি অসমের কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় এক লক্ষ মানুষ।

রবিবার অসম, সিকিম, অরুণাচলের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সাহায্য করার আশ্বাস দেন তিনি। অন্য দিকে, সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button