Breaking NewsPOLITICSরাজ্য

বাতিল শান্তনু সেনের রেজিস্ট্রেশন! আদালতের দ্বারস্থ শান্তনু

রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে বিদেশি ডিগ্রি FRCP ব্যাবহার করছেন শান্তনু সেন। এই অভিযোগে বৃহস্পতিবার তাঁর রেজিস্ট্রেশন ২ বছরের জন্য বাতিল করা হয়। এই ২ বছর তিনি ডাক্তারি করতে পারবেন না। তবে মেডিক্যাল কাউন্সিলরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন ডাঃ শান্তনু সেন। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা না বলে, ব্যাখ্যার সুযোগ না দিয়েই এই রেজিস্ট্রেশন বাতিল করা হল। পাশাপাশি আদালতের দ্বারস্থও হয়েছেন ডাঃ শান্তনু সেন।

বৃহস্পতিবার সাসপেনশনের খবর পেয়ে শান্তনু সেন জানান, ”আমার সঙ্গে কোনও কথা হয়নি। আমাকে আমার কথা বলার সুযোগও দেওয়া হয়নি। আলোচনা ছাড়াই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সাংবাদিকদের জানিয়ে দিলেন যে আমাকে সাসপেন্ড করা হয়েছে। আমার আগে সেই খবর সাংবাদিকদের কাছে পৌঁছে গেল!”

শান্তনু সেন আরও বলেন, “গ্লাসগো থেকে আমি একটি সাম্মানিক ডিগ্রি পেয়েছি। মেডিক্যাল কাউন্সিলের অনুমতি অনুযায়ী আমি তা ব্যবহার করি। কিন্তু এখন এই কারণে আমার রেজিস্ট্রেশন বাতিল করা হল! আমি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আদালতে যাব এবং জিতবই। আমি কাউন্সিলের বিরুদ্ধে মানহানির মামলা করব।”

প্রসঙ্গত, ডাক্তার শান্তনু সেন মূলত রেডিওলজিস্ট। গ্লাসগো থেকে পাওয়া ডিগ্রি ব্যবহার করতেন তিনি। এ বিষয়ে তাঁর থেকে জানতে চায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কিন্তু অভিযোগ, কাউন্সিলের এথিক্স কমিটি তাঁকে বারবার তলব করলেও তিনি হাজিরা দেননি, ব্যাখ্যাও দেননি। সেই কারণে শেষমেশ ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে তাঁকে সাসপেন্ড করা হল। এমনই জানিয়েছেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুদীপ্ত রায়। তাঁকে দোষী সাব্যস্ত করেছে। সেই কারনে আপাতত ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button