Breaking NewsPOLITICSরাজ্য

‘বিজেপি শাসিত রাজ্যে কেন ফ্যাক্ট খোঁজা হয় না?’ বিস্ফো.রক চন্দ্রিমা

কসবা কাণ্ডের অনুসন্ধানে এবার দিল্লি থেকে আসছে বিজেপির কেন্দ্রীয় দল। সাংসদ সত্যপাল সিংয়ের নেতৃত্বে দিল্লি থেকে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবে, এই বিষয়টির তীব্র কটাক্ষ করছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন বিজেপি শাসিত রাজ্যে ফ্যাক্ট খুঁজতে কোনও ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না? বিস্ফোরক প্রশ্ন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর।

সম্প্রতি সাংবাদিক বৈঠক করে তিনি জানান, “ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, খুব ভাল। তবে, এটা কেবল অ-বিজেপি শাসিত রাজ্যেই সম্ভব। ওড়িশায় ১০ দিনে পাঁচটা নির্যাতনের মামলা হয়েছে, সেখানে কিন্তু ফ্যাক্ট খুঁজতে কেউ যান না?”

এরপর তিনি একটা ছবি দেখান। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির মহিলা মোর্চা আম্বেদকর নগরের প্রেসিডেন্ট ড্রিঙ্কল সিং, তিনি রাজ্যসভার প্রেসিডেন্ট ব্রিজলালের পায়ে পড়ছেন। চন্দ্রিমা বলেন, ‘তাঁর ওপরেও অত্যাচার হয়েছে, তিনি আইপিএস ব্রিজলাল সিংয়ের পায়ে পড়ে বলছেন, আমার ওপর অত্যাচার হয়েছে, কিন্তু পুলিশ ব্যবস্থা নেয় না। তবে পশ্চিমবঙ্গে কিন্তু সেটা হয় না।’

সাংসদ সত্যপাল সিং জানিয়েছেন, “আমরা নির্যাতিতার সঙ্গে দেখা করার চেষ্টা করব। এই ধরনের ঘটনার থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। পুলিশের কী ভূমিকা ছিল, সেটাও দেখা হবে। আমি বিশ্বাস করি, মুখ্যমন্ত্রী আমাদের সব জায়গায় যাওয়ার অনুমতি দেবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button