Breaking NewsCrimeঅন্যান্যআরও ≡জেলারাজ্য

বারাসাতে পুলিশ কোয়ার্টারে যুবকের পচা গলা দেহ উদ্ধার, মানসিক অবসাদে আত্মহ*ত্যার আশঙ্কা

পুলিশ কোয়ার্টার থেকে এক যুবকের পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বারাসাতে। মৃত যুবক বারাসাত জেলা পুলিশের এক গাড়ি চালকের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মৃত যুবক সদ্য ডাক্তারি পাশ করলেও এখনও পর্যন্ত কোনও চাকরি পাননি। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে দাবি, চাকরি না পাওয়ার হতাশা এবং ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার কারণে সে একপ্রকার গুটিয়ে গিয়েছিল। বারাসাত থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ কোয়ার্টার এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button