Breaking Newsদেশ

বিয়ে করতে গিয়ে নিখোঁজ এক ভারতীয় তরুণী!

দেখাশোনা করে বিয়ের আয়োজন করা হয়েছিল। আর সেই কারণেই ভারত থেকে আমেরিকাতে পাড়ি দিয়েছিলেন ২৪ বছরের এক ভারতীয় তরুণী। কিন্তু বিদেশে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তিনি। গত বুধবার তাঁকে শেষবার আমেরিকার রাস্তায় দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকে ওই তরুণীর খোঁজ মেলেনি। কোথায়, কী অবস্থায় রয়েছেন ওই তরুণী, সেই নিয়েও সংশয়ে স্থানীয় প্রশাসন। উদ্বিগ্ন পরিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে লিন্ডেওয়াল্ড থানা। পুলিশ সূত্রে খবর, গত বুধবার নিখোঁজ ডায়েরি হয়। সিমরনের নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর।

পঞ্জাবের বাসিন্দা সিমরন ২০ জুন আমেরিকার নিউ জার্সিতে পৌঁছন।। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আমেরিকায় গিয়েছিলেন তিনি । সেখানের সিসিটিভি ফুটেজে বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছে তাঁকে। ফোন হাতে নিয়ে এদিক-ওদিক তাকাচ্ছিলেন, সম্ভবত কারোর জন্য় অপেক্ষা করছিলেন সিমরন।

প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানিয়েছেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর জন্যই বিদেশে গিয়েছিলেন ওই তরুণী। বিয়ের টোপ দেখিয়ে বিদেশে ডাকা হয়েছিল ওই তরুণীকে। বিনামূল্যে তাঁর হাতে তুলে দেওয়া হয় বিমানের টিকিটও। সিমরন ইংরেজি বলতে পারেন না। সেই কারণে তরুণীর পরিণতি নিয়ে ধন্দে পুলিশ।

নিউ জার্সিতে অবতরণের পর কোন দিকে গিয়েছেন, কোনও গাড়িতে উঠেছিলেন কিনা বা তাঁর সঙ্গে কাউকে দেখা গিয়েছে কিনা, সেই দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। আসলে কি বিয়ের উদ্দেশ্যেই আমেরিকায় গিয়েছিলেন সিমরন? নাকি ছিল অন্য কোনও উদ্দেশ্য? নিখোঁজের ঘটনায় ক্রমেই জটিল হচ্ছে তদন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button