
আজ লডসে শুরু ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট।ব্রিটিশদের ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে এবার ইংল্যান্ড সফরে ভারতীয় দলে নেই দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফলে এবার ইংল্যান্ডের মাটিতে কঠিন চ্যালেঞ্জ কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলের কাছে। বিরাট রোহিত না থাকলেও, চিন্তা কমছে না বেন স্টোকসের। দুই ক্রিকেটারকে ভয় পাচ্ছেন ইংরেজ অধিনায়ক। সাংবাদিক বৈঠকে নিজের চিন্তার কথা জানিয়েছেন স্টোকস। তাঁর মতে, রোহিত ও কোহলি না থাকলেও লড়াই সহজ হবে না। স্টোকস বলেন, “রোহিত, কোহলি, অশ্বিনকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। ওরা নেই। তার মানে এই নয় যে যারা আছে তারা কিছু কম। ওদের বিরুদ্ধেও ব্যাট বা বল করা সহজ হবে না। ওরাও বড় নাম। দেশের হয়ে ভাল ক্রিকেট খেলেছে।” বিশেষ করে দু’জনের নাম করেছেন স্টোকস। অধিনায়ক শুভমন গিল ও পেসার জসপ্রীত বুমরাহ।

অন্যদিকে ম্যাচ শুরুর আগের দিন সাংবাদিক সম্মেলনে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল শুভমান গিলকে। তিনি বলেন,
রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকলেও তাঁদের চিন্তা নেই বলে জানিয়ে দিলেন শুভমন গিল। উল্টে দুই অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় তাঁদের জেতার তাগিদ আরও বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি। শুভমন জানিয়েছেন, রোহিত, কোহলির শিক্ষা ও পরামর্শ কাজে লাগাতে চান। ভারত অধিনায়ক বলেন, “আইপিএলের সময় দু’জনের সঙ্গে কথা হয়েছে। ওরা ওদের ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা আমাকে বলেছে। এখানে কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হয় সেটা জানিয়েছে। ওদের শিক্ষা এখানে কাজে লাগাতে চাই।”
ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট শুরুর আগে, হেডিংলেতে প্রথম টেস্টে ভারতের সামনে কেমন উইকেট অপেক্ষা করছে? সেই নিয়ে চলছে জল্পনা। ইংল্যান্ড কি সবুজ উইকেট বানাবে? না কি ব্যাটারেরাও সুবিধা পাবেন? হেডিংলের উইকেট নিয়ে মুখ খুললেন সেখানকার পিচ প্রস্তুতকারক রিচার্ড রবিনসন। তিনি জানিয়েছেন, প্রথম টেস্টে ব্যাট ও বলের লড়াই দেখা যাবে। রবিনসন বলেন, “টেস্টের সময় ভাল গরম থাকবে। তাই উইকেটে আর্দ্রতা আছে। খেলা যত গড়াবে তত আর্দ্রতা কমবে।” খেলা শুরুর তিন-চার দিন আগে হেডিংলেতে সবুজ পিচ দেখা যাচ্ছে। কিন্তু রবিনসন জানিয়েছেন, এত ঘাস থাকবে না। তা ছেঁটে ফেলা হবে। তিনি বলেন, “ঘাস ছেঁটে ফেলব। এখন তাপমাত্রা বেশি থাকায় পিচে জল বেশি দেওয়া হচ্ছে। তাই ঘাস রাখা হয়েছে। এত পিচ ভাঙবে না। খেলার সময় এত ঘাস থাকবে না। আমি চাই তিন দিন নয়, পাঁচ দিন ধরে ম্যাচ হোক।” সবমিলে আজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ ডুয়েলের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।





