বৃহঃস্পতিতে রবির দেখা তিলোত্তমায়!কলকাতাবাসীর জন্য সুখবর!

বৃহঃস্পতিতে রবির দেখা তিলোত্তমায় ।আজ সকালেই আকাশে ঝলমলে রোদ। একটানা বৃষ্টির পরে আজ রোডের দেখা পেয়েছে কলকাতাবাসী। দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 26.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় 30.4 ডিগ্রি সেলসিয়াসে। দিনভর, গড় তাপমাত্রা থাকবে প্রায় 37.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতা থাকবে প্রায় 77%।
অন্যদিকে ইতিমধ্যেই ডিভিসি-র ছাড়া জল এবং টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের চার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নবান্ন সূত্রে খবর, নদীর জল ফুলে উঠেছে, চাষের জমি ও গ্রামে জল ঢুকে পড়েছে। এই অবস্থায় বিপর্যয় মোকাবিলায় জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছে রাজ্য প্রশাসন। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকাজ চালাতে সচিব পর্যায়ের আধিকারিকদের পাঠানো হয়েছে বন্যাকবলিত জেলাগুলিতে। তবে আজ বৃষ্টির সম্ভবনা কম রয়েছে বলে সূত্রের খবর।
গত কয়েকদিন থেকেই একটানা বৃষ্টি দেখা গেছে রাজ্য জুড়ে। তার মাঝে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। জলের জেরে অতিষ্ট হয়ে গেছিল মানুষ। তার মাঝে এবার সুখবর । গভীর নিম্নচাপ শক্তি হারিয়েছে ঝাড়খণ্ডে। শক্তি খুইয়ে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার থেকেই তার প্রভাব কমেছে রাজ্যে। তবে বৃষ্টির পরিমাণ কমলেও পুরোপুরি থামবে না বলেই জানিয়ে দিয়েছে আবহবিদরা। বঙ্গোপসাগরের উত্তর দিকে, ওডিশা ও বাংলার সীমানা বরাবর এলাকায় একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার জন্যই দক্ষিণবঙ্গে গত তিন দিন বৃষ্টি হয়েছে। তবে নিম্নচাপটি আপাতত বাংলা ছেড়ে প্রতিবেশি ঝাড়খণ্ড ও বিহারের উপরে সরে গিয়েছে। নিম্নচাপ সরলেও হাওয়া অফিস জানিয়েছে, বাংলার উপর বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তাই, ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেও।
মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে শুধুই মৌসুমী অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে বৃষ্টি কমবে। তবে বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বৃষ্টি থাকবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।





