
সূত্র মারফত জানা যাচ্ছে, বৌ-বাজারে দশ নম্বর শ্রীদাস লেনে একটি পুরানো বাড়িতে সংস্কারের কাজ চলছিল। কাজ করছিলেন পাঁচ জন শ্রমিক। হঠাৎ ভেঙে পড়ে বাড়িটির দোতলার ছাদ। সেখানেই কাজ করছিলেন কয়েকেজন শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই ভেঙে পড়ে বাড়ির দোতলার ছাদ। ভেঙে যাওয়া ছাদের একাংশ নিচে থাকা শ্রমিকের মাথায় পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ওই বাড়িতে প্রচুর মানুষের বসবাস। পুলিশ সূত্রে খবর এই মুহূর্তে বাড়ির ভিতরে কেউ আটকে নেই।

স্থানীয়দের দাবি “ছ’মাসের বেশি সময় ধরে বাড়িটি খারাপ ছিল। বর্তমানে সংস্কারের কাজ শুরু হয়েছিল। দূর্ঘটনার সময় বাকি শ্রমিক বেরিয়ে গেলেও একজন আটকা পড়ে যায়। এবং দূর্ঘটনা বসত মাথায় ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয় তার।





