Breaking Newsআরও ≡

ভয়াবহ পথ দুর্ঘ.টনায় মহিষাদলে! লরির ধা.ক্কায় মৃ.ত্যু ২ পুলিশ কর্মীর

ভয়াবহ পথ দুর্ঘটনা পূর্ব মেদনীপুরে। যার জেরে প্রাণ হারালেন দুই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার গাড়ুঘাটা এলাকায়। দুর্ঘটনায় মারা গিয়েছেন মহিষাদল থানার এসআই জয়ন্ত ঘোষাল। অন্য পুলিশকর্মীর নাম শেখ সাহানার।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর মহিষাদল থানার পুলিশের টহলদারি চলছিল। গাড়ির মধ্যে ছিলেন এসআই জয়ন্ত ঘোষাল, শেখ সাহানার-সহ আরও একজন পুলিশকর্মী। রাত দেড়টা নাগাদ হলদিয়া থেকে মেচেদাগামী একটি লরি দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে সজোরে ধাক্কা মারে। ধাক্কার লাগার ফলে রাস্তার এক দিকে ছিটকে যায় সেটি। দুমড়ে-মুছড়ে যায়। এত দ্রুত ঘটনাটি ঘটে, যে পুলিশকর্মীরা গাড়ি থেকে বেরনোর সুযোগ পর্যন্ত পাননি।

দুর্ঘটনার জোরালো আওয়াজে আশপাশ থেকে ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। গাড়ির ভিতর থেকে পুলিশকর্মীদের উদ্ধার করে তড়িঘড়ি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জয়ন্ত ঘোষাল ও শেখ সাহানারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে কনস্টেবল স্বপন দাসের। গাড়ির মধ্যে না থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়ির চালক।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য। কী ভাবে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মহিষাদল থানার পুলিশ। ঘটনার পরই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে ঘাতক ট্রাকটি। তবে ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে চালককে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button