Breaking News

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। বুধবার সন্ধ্যায় আচমকাই ঘটে এই বিস্ফোরণ। ডায়মন্ড হারবার থানার পিছনের একটি পুকুরপাড়ে প্রায় ২০ কেজি বারুদ মজুত রাখা ছিল। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ সেই বারুদের স্তূপে হঠাৎ আগুন লেগে যায়, যার জেরে ঘটে বিকট শব্দে বিস্ফোরণ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের বিরাট বাহিনী।
পুলিশ সূত্রে খবর , ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে ডায়মন্ড হারবার থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্বরে যে এলাকায় মজুদ করা হয়েছিল সেই জায়গায় হঠাৎই আগুন লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এই ঘটনায় হতাহত কোনও খবর পাওয়া যায়নি। আশপাশের ঘরবাড়িগুলিরও কোনও বড় মাপের ক্ষয়ক্ষতি হয়নি। গোটা এলাকা নিরাপত্তা জনিত কারণে মুড়ে ফেলে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মনে করা হচ্ছে, বৃষ্টির কারণেই বড় বিপদ এড়ানো গিয়েছে। পাশাপাশি নিরাপত্তা জনিত কারণে ডায়মন্ডহারবার শহরের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button