
ইংরেজবাজারে খুন তৃণমূল কর্মী। মারধর করে কুপিয়ে খুনের অভিযোগ। জমি বিবাদে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় নিহত আবুলের স্ত্রী শিউলি খাতুন-সহ আরও তিন জন আহ*ত হয়েছেন। তাঁরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আবুল কালাম আজাদের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়।বৃহস্পতিবার রাতে তিনি তাঁর স্ত্রী-সহ কয়েকজন ইংরেজবাজারের লক্ষ্মীপুরে এক বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন।
রাতে ওই তৃণমূল কর্মীকে একটি ঘরে আটকে রাখা হয় এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তাঁর দলবল মিলে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। আবুল কালাম আজাদকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
স্বামীকে বাঁচাতে এসেছিলেন স্ত্রী ও অন্যান্যরা। তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।





