Breaking Newsআবহাওয়া

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা,’হাই অ্যালার্ট’ কোন কোন জেলায়?

বঙ্গে ঢুকে গেল বর্ষা। টানা এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস। গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। আজ থেকে ৫ জুন পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে এটি বর্ষার বৃষ্টি নয়। আগামী এক সপ্তাহে প্রতিটি জেলায় তুমুল বৃষ্টিপাত হবে, জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গে ঢুকেই আগামী তিন দিন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে প্রবল বৃষ্টিপাত হবে। ফলে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবারও দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button