Breaking Newsঅন্যান্যদেশ

ভিড়ে ঠাসা মুম্বইয়ের লোকাল ট্রেনে বড়সড় দু*র্ঘট*না

কামরায় পা রাখার জায়গা নেই। দরজায় ঝুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন যাত্রীরা। মুম্বইয়ের এই ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ৮থেকে ১২ জন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর ,দিবা স্টেশন থেকে মুম্বই স্টেশনের দিকে যাচ্ছিল লোকাল ট্রেনটি। সোমবার সকালে ব্যস্ত সময়ে ভিড়ও ছিল বেশি। অনেকে ভিতরে ঢুকতে না-পেরে দরজায় ঝুলছিলেন। ট্রেন স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই তাঁরা হাত ফস্কে ছিটকে পড়ে যান। আহতের অনেকের অবস্থাই সঙ্কটজনক। রেলের তরফে এখনও এই সংক্রান্ত কোনও তথ্য নিশ্চিত করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button